Basic Photography - ISO:
ফটোগ্রাফি মানে আলো নিয়ে খেলা করা এটা আমরা
সবাই জানি। আলো নিয়ে খেলা করতে হলে আলোর প্যারামিটার সম্পর্কে জানতে হবে
আমাদেরকে কিভাবে আসলে আলোটাকে কন্ট্রোল করতে হবে। প্যারামিটার বলতে আমরা
ISO, Shutter Speed, Apeture বুঝি।
আজ আমি কথা বলব আই.এস.ও (ISO) নিয়ে।
কিভাবে আলোর এই প্যারামিটার আমি কন্ট্রোল করে ভালো ছবি তুলব। ডিএসেলার এ
আমরা ISO বাড়িয়ে বা কমিয়ে আমরা আলোর এই প্যারামিটার কন্ট্রোল করি, ISO
বাড়ানো বা কমানো হল আলোর ধারন ক্ষমতা বাড়ানো বা কমানো সোজা কথায় আলো
বাড়ানো বা কমানো। দিনের বেলা আমি যখন ছবি তুলতে যাব, ধর রদ্রউজ্জল দিনে,
তখন আমি ISO ১০০ বা ২০০ তে রেখে ছবি তুলতে পারি তবে অবশ্যই আমাকে দেখতে
হবে ISO ১০০ রাখলে ছবিটা ভাল আসবে নাকি ২০০ রাখলে ভালো আসবে, ২০০ তে রাখলে
হয়ত দেখা যাবে ছবিতে আলো বেশি থাকার কারনে ছবি বাজে দেখাবে কিন্তু ১০০
রাখলে বাইরের আলোর সাথে ক্যামেরা ব্যালেন্স করতে পারছে এবং সে ক্ষেত্রে
একটা ভালো ছবি আমি তুলতে পারব।
আর আমার প্রাপ্ত অভিজ্ঞতা থেকে বলছি ISO যখন
১৬০০ কিংবা ৩২০০ এ রাখবা তখন ছবিটা ঝিরঝির দেখাবে যেটাকে আমরা বলি
“ডিজিটাল নয়েস” (Digital Noise) এই ডিজিটাল নয়েস একটি ছবিকে বাজে করে দেয়ার
জন্য যথেষ্ট। মেঘলা আবহাওয়ায় তুমি ISO ৪০০ কিংবা ৮০০ রেখে ছবি তুলতে পার।
আর ইনডোরে ছবি তুলার সময় ISO ১৬০০ কিংবা ৩২০০ রেখে ছবি তুলতে পার। তবে শুধু
ISO দিয়ে ত আর ছবি তুলা হয় না, ISO এবং Apeture ব্যালেন্স করে একটি ছবি
তুলতে হয়।
Tuesday, March 26, 2019
Basic Photography : What is Shutter speed. What is the application of Shutter speed?

শাটার স্পিড নিয়ে বেশি কিছু বলার নেই। ডিএসেলার এ শাটার স্পিড মূলত ব্যাবহার করা হয় মুভমেন্টের ছবি তোলার জন্য। শাটার স্পিড বলতে আমরা বুঝি, আমার ক্যামেরার ইমেজ সেন্সরের শাটার (image sensor) একটি নির্দিষ্ট সময় পর পর খুলছে বন্ধ হচ্ছে ( it means expose) যখন খুলছে তখন আলো প্রবেশ করছে এবং তুমি যখন ছবি তুলার জন্য ক্লিক করেছ সাথে সাথে শাটার ক্যামেরার ইমেজ সেন্সরকে (image sensor ) কে বন্ধ করে দিয়ে গতিশীল বস্তুর একটি স্থির ছবি তুলছে।
ধরো তুমি ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করার জন্য সুন্দরবন গেলা। টাইগার পয়েন্ট এসে তোমার সাথে বাঘ মামার দেখা হয়ে গেল। সাথে সাথে ডিএসেলার অন করলা। এখন দেখলা বাঘটি ধিরে ধিরে ডান পাশে হেঁটে যাচ্ছে। এক্ষেত্রে তোমার স্লো শাটার হলেই চলবে। শাটার স্পিড ১/৫০ সেট করে ছবি তুলে ফেললা এবং একটি স্পষ্ট ছবি পেয়ে গেলা।
এবার দেখলা বাঘটি দৌড়াচ্ছে শিকারের উদ্দেশ্যে। এখন কি আর স্লো শাটার এ ছবি তুললে হবে? মোটেও হবেনা। শাটার স্পিড ১/৫০ সেট করে ছবি তুললে তোমার ছবি ব্লার আসবে, তুমি বাঘকে কেপচার করতে পারবেনা। তোমাকে শাটার স্পিড ১/১২৫ থেকে ১/২৫০ তে রেখে ছবি তুলতে হবে, তবেই তুমি বাঘকে কেপচার করতে পারবা। আর ছবি তুলার সময় আমাদের যাদের হাত কাঁপে, আমরা যখন নরমাল ছবি তুলব তখন, আমরা যারা ১০০mm বা ২০০mm লেন্স ব্যাবহার করি, আমরা শাটার স্পিড ১/১০০ আর যারা ২০০mm লেন্স ব্যাবহার করি আমরা শাটার স্পিড ১/২০০ রেখে ছবি তুলব কারন হাত কাপলে নিখুঁত ছবি তুলা সম্ভব হয় না।

Basic Photography: "What is Apperture? What is the application of Apperture in DSLR?"

সোজা বাংলায় কথা বলতে খুব পছন্দ করি এবং এপাচার নিয়েও সোজা বাংলায় কথা বলব। যা বলব তা আমার কথার সাথে সাথে করার চেষ্টা কর। নিজের ডিএসেলারটা হাতে নাও। সেটিংসটা অটো মুড থেকে মেনুয়াল মুড বা A or AV Mode( এপারচার মুড) এ নিয়ে আসো। এবার তোমার সামনে একটা দাবার গুটি রাখ। এবার এপাচার f/1.4 সেট কর। এরপর ক্যামেরার ভিওফাইন্ডার এ চোখ রেখে দাবার গুটি কে ফোকাস করে ছবি তুলে ফেললা। কি দেখবা? দেখবা দাবার গুটির স্পষ্ট ছবি উঠেছে এবং বেকগ্রাউন্ড ব্লার হয়ে গিয়েছে। তেমনি ভাবে এপাচার f/5.6 and f/11 রেখে ছবি তুললে দেখবা বেকগ্রাউন্ড মৃদু ব্লার এবং দাবার গুটি প্রথম বারের থেকে কম শার্প দেখাচ্ছে। এবার এপাচার f/22 রেখে ছবি তুললে দেখবা দাবার গুটি এবং বেকগ্রাউন্ড স্পষ্ট । এবার একদম প্রথম ছবির সাথে শেষ ছবি মিলিয়ে দেখ। কি দেখলা? f/1.4 এ রেখে যে ছবি তুলেছিলা ওটাতে দাবার গুটি খুব শার্প দেখাচ্ছে কারন তুমি দাবার গুটিকে ফোকাস করেছিলা এবং বেকগ্রাউন্ড ব্লার, অপরদিকে f/22 তে রেখে যে ছবি তুলেছিলা ওটাতে দাবার গুটিকে ফোকাস করেও গুটিকে তুলনামূলক ভাবে তো শার্প দেখাচ্ছে এবং পিছনের বেকগ্রাউন্ড স্পষ্ট।
প্রশ্ন করতে পার কেন এমন হল? এরপিছনে রহস্য কি। উত্তরটা খুবই সোজা।
এপাচার যখন তুমি f/1.4 এ সেট করেছিলা তখন ক্যামেরার লেন্সের ডায়াফ্রেম একেবারে খুলে গিয়েছিল। আলো তখন ক্যামেরায় বেশি প্রবেশ করতে পারছিল বিধায় তোমার ফোকাস করা বস্তুর ছবির (দাবার গুটি) একদম স্পষ্ট এসেছে ছবিতে তথাপি বেকগ্রাউন্ড ব্লার এসেছে।
অপরদিকে এপাচার যখন তুমি f/22 তে সেট করেছিলা তখন ক্যামেরার লেন্সের ডায়াফ্রেম প্রায় বন্ধ হয়ে আসে, তখন আলো কম প্রবেশ করে বিধায় ক্যামেরা তোমার ফোকাস করা দাবার গুটি এবং বেকগ্রাউন্ড স্পষ্ট দেখায়। এখন প্রশ্ন করতে পার ডায়াফ্রেম কি। ডায়াফ্রেম হল লেন্সের সামনের অংশ যা লেন্সে কতটুকু আলো প্রবেশ করবে তা নিয়ন্ত্রণ করে।
এখন বলে রাখা ভালো, ধর তুমি নীলগিরি গিয়েছ। ওখানে তুমি তোমার বন্ধুর ছবি তুলতে চাইলে কেমন ছবি তুলতে চাও। অবশ্যই পিছনের পাহাড় এবং মেঘ সহ মানে বেকগ্রাউন্ড সহ। তাহলে তোমার ফোকাস শুধু তোমার বন্ধু নয় পিছনের পাহাড়, মেঘ মানে পিছনের বেকগ্রাউন্ড রাখতে চাচ্ছ। তাহলে অবশ্যই তোমাকে এপাচার f/22 এ সেট করে ছবি তুলতে হবে। মানে তোমার ক্যামেরায় এপাচার এর মান সরবচ্চ যত দেখাবে তত রেখেই ছবিটা তুলতে হবে। মানে আমরা বুঝতে পারলাম f/22 তে অলমস্ট সবই ক্যামেরা ফোকাস করতে পারে। তুমি যখন ল্যান্ডস্কেপ ছবি তুলবা তখন এপাচার এরকম সেট করে অবশ্যই ছবি তুলতে হবে কারন f/22 তে অলমস্ট চারপাশের সবই ক্যামেরা ফোকাস করতে পারে।
এবার ধরো, ঢাকায় যাত্রাবাড়ির ফুটপাতে তুমি তোমার বন্ধুর ছবি তুলবা। আমরা সবাই জানি যাত্রাবাড়ির ফুটপাতে মানুষের ভিড় থাকে। সেক্ষেত্রে তুমি চাচ্ছ বেকগ্রাউন্ডে ওই লোকগুলো না আসুক। তাহলে তুমি কি করবা? তুমি এপাচার f/1.4 এ সেট করে তোমার বন্ধুকে ফোকাস করে ছবি তুললে দেখবা বেকগ্রাউন্ড ব্লার আর ফোকাস করা তোমার বন্ধুকে স্পষ্ট দেখাচ্ছে।
আশা করি আমার ডিএসেলার ফটোগ্রাফির অভিজ্ঞতাথেকে এপাচার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা তোমাদেরকে দিতে পারলাম। নিচে একটি ইউটিউব ভিডিও লিঙ্ক দিয়ে দিলাম জা তোমাদেরকে এপাচার সম্পর্কে বুঝতে আরো সাহায্য করবে https://www.youtube.com/watch?v=EdxKl5np9KE

"আমার ফটোগ্রাফি ভালো লাগে কিন্তু কিভাবে করবো বা শুরু করবো সে সম্পর্কে যদি কিছু বলেন এবং এডিটিং এর বিষয়টিও যদি একটু বলেন"?

---
ফটোগ্রাফির সংজ্ঞা এক এক ফটোগ্রাফারের কাছে এক এক রকম। গুগোলে অনেক সংজ্ঞা পাবা। তবে আমি সোজা বাংলায় বলবো ফটোগ্রাফি মানে হচ্ছে আপনি আপনার পৃথিবীকে মানে চারপাশটা কিভাবে এবং কোন চোখে দেখছেন, কি অনুভব করছেন তা ছবি তুলার মাধ্যমে মানুষের সামনে তুলে ধরা। যেমন, একজন বাড়ির দারোয়ান গেটের সামনে ঘুমাচ্ছে। আপনি তার ছবি তুললেন। এরপর ফেসবুকে আপলোড দিয়ে কেপসান দিলেন, দারোয়ান বাড়ি পাহারা উপেক্ষা করে বসে বসে সারাদিন ঘুমায়। তাহলে সবাই আপনার এই ফটোগ্রাফির মাধ্যমে দারোয়ান সম্পর্কে আপনার ধারণা কেমন, দারোয়ানকে আপনি কিভাবে দেখছেন সেটা সবাই বুঝতে পারবে এবং আপনিও বুঝাতে সক্ষম হয়েছেন। অপরদিকে, আপনি যদি এই একই ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়ে কেপশান দেন দারোয়ান সারারাত জেগে বাড়ি পাহারা দেয় বলে রাতে আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি, দারোয়ানের অবদান অনস্বীকার্য। এটার মাধ্যমেও সবাই বুঝবে যে দারোয়ান সম্পর্কে আপনার মতামত এবং আপনি তাকে কিভাবে দেখছেন। এবার ছবির বিষয়ে আসি। ছবি মোবাইলে তুলে কিংবা ডিএসেলারে তুলি ছবি তুলার সময় প্রপার প্ল্যান প্রয়োজন – আমি কোন এঙ্গেল থেকে ছবি তুললে ছবি ভালো আসবে, মোবাইলে ছবি যখন তুলবো এই এঙ্গেল থেকে তুললে আলো পর্যাপ্ত পাচ্ছি কিনা কিংবা ডিএসেলার এ তুললে আমার এপেচার আর আইএসও র মধ্যে বেলেন্স আছে কিনা সেই অনুপাতে শাটার স্পিড ঠিক আছে কিনা। হ্যাঁ এটাও বলা যায় ফটোগ্রাফি মানে আলো নিয়ে খেলা করা। ফটোগ্রাফি করার সময় মাথায় একটা জিনিস রাখতে হবে, আমি যে জিনিসটির ছবি তুলবো, সাধারণ মানুষ ওই জিনিসটিকে যেভাবে চোখে দেখে কিংবা সোজাসজি অ্যাঙ্গেল এ দেখে আমি আমার ক্যামেরায় ওই বস্তুটিকে ভিন্ন অ্যাঙ্গেল এ কেপচার করব এবং কিভাবে করব সেটা একান্তই আপনার উপর মানে আপনার দক্ষতার উপর নির্ভর করছে এবং এই জায়গাতেই একজন ফটোগ্রাফারের তোলা ছবির সাথে আরেক ফটোগ্রাফারের তোলা একই বস্তুর ছবির মধ্যে তফাৎ দেখা যায়। বেশি বেশি ছবি তুলবেন, ছবি তোলার দক্ষতা বাড়বে, এবং বেশি বেশি ছবি এডিট করবেন।আপনার দক্ষতা বাড়বে। হ্যাঁ এখন প্রশ্ন কোন সফটওয়্যার ব্যাবহার করবেন। আমি বলবো Adobe light Room CC (Adobe photoshop light Room CC) ব্যাবহার করতে। ল্যাপটপ এ ৩ ভাবে এটি ব্যাবহার করতে পারবেন।
১। Blue Stake software থাকলে গুগোল প্লে স্টোর থেকে Adobe light Room CC
ডাউনলোড করতে পারবেন।
২। Adobe light Room CC সারাসরি কিনে ডাউনলোড করতে পারবেন।
৩। অনলাইনে সরাসরি Adobe light Room CC ওয়েবসাইটে ঢুকে এডিট করতে পারবেন। তবে এতে আপনি সব ফিচার পাবেননা কারন এটা ট্রায়েল ভার্সন।
আর মোবাইলে সরাসরি গুগোল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়।
আমি মোবাইলে এডিট করি আমার কাছে মোবাইলেই সোজা লাগে।
আরেকটা এডিটর আমি ব্যাবহার করি সেটা হল Snapseed
আমি এই দুটি ব্যাবহার করি।
Adobe light Room CC তে ছবির Clarity, Dehaze, Noise reduse, Color noise reduse এর কাজ আর effects এর জন্য Snapseed।
Snapseed গুগোল প্লে স্টোরে আছে।
(Abrar Nayeem, 27.3.2019)

Sunday, January 6, 2019
Beauty Of Sunset at Comilla Stadium Photo by Abrar Nayeem — National Geographic Your Shot
Beauty Of Sunset at Comilla Stadium Photo by Abrar Nayeem — National Geographic Your Shot: The sun was setting. A silent evening at Comilla Stadium, Bangladesh. Just look at the Sky.
Saturday, January 5, 2019
Friday, January 4, 2019
Mysterious Wood Log Photo by Abrar Nayeem — National Geographic Your Shot
Mysterious Wood Log Photo by Abrar Nayeem — National Geographic Your Shot: Look at the picture very carefully. Do you think it is a simple wood log? See the left side? Like a bird's throat. Isn't it mysterious?
Story of Farmer Ohidul Islam Photo by Abrar Nayeem — National Geographic Your Shot
Story of Farmer Ohidul Islam Photo by Abrar Nayeem — National Geographic Your Shot: Farmer Ohidul Islam Lives in a Naherpur Village, Chittagong, Bangladesh. This 40 years old man cultivates his own cultivation land,from morning till noon. After lunch he sits in his own shop in Zorargong Market. He lives with his wife and his kid 'Muntaha'. He struggles a lot for producing rice. After producing rice he sells it to the
Zorargonj Market. His Contribution to our country is praiseworthy.

Beautiful kaptai Lake, Bangladesh Photo by Abrar Nayeem — National Geographic Your Shot
Beautiful kaptai Lake, Bangladesh Photo by Abrar Nayeem — National Geographic Your Shot: Beautiful kaptai lake Bangladesh. The sun was setting. It is my country and it's one of beauty of my motherland. Love you Bangladesh.
Thursday, January 3, 2019
Saint Martin Island, Bangladesh Photo by Abrar Nayeem — National Geographic Your Shot
Saint Martin Island, Bangladesh Photo by Abrar Nayeem — National Geographic Your Shot: Can you hear the roar of the sea? I've captured this photo at Saint martin Island, Bangladesh.
A Silent Evening Photo by Abrar Nayeem — National Geographic Your Shot
A Silent Evening Photo by Abrar Nayeem — National Geographic Your Shot: Yellow light of sodium bulb. A Silent rural evening. I captured this photo at Naherpur village, Mirsorai, Chittagong, Bangladesh.
Subscribe to:
Posts (Atom)
-
ঘুরে দেখা স্বপ্নপুরি নাহেরপুর গ্রাম - (১) নাহেরপুর গ্রাম। এটি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার অন্তর্গত জরারগঞ্জ থানার আওতাধীন বারইয়ারহ...